আগুন নেভাতে বাধা উৎসুক জনতার ভিড়

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুনের ঘটনায় ২৮টি ইউনিট কাজ করছে। তবে উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্যরা বলছেন, অনেক দূর থেকে গাড়ির মাধ্যমে পাইপ দিয়ে পানির ব্যবস্থা করা হয়েছে। উৎসুক জনতার পায়ের চাপে পাইপগুলো দিয়ে পানি সরবরাহ স্বাভাবিক রাখা যাচ্ছে না।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

৪ এপ্রিল সকালে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতেও। আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়