ভারতে বাস খাদে পড়ে নিহত ১৩, আহত ২৫

ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, মুম্বাই থেকে পুনে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। কমপক্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ২৫ জন। ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন অভিযানের সময় উদ্ধার কাজ চলছে।

ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে ৪০ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে পুনে যাচ্ছিল বাসটি। মুম্বাই-পুনে হাইওয়েতে যাওয়ার সময় শিংরোবা মন্দিরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রায়গড় খাপোলি এলাকায় খাদে পড়ে যায়। 

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক মদ্যপ ছিলেন কিনা বা বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

মুম্বাই-পুনে হাইওয়েতে যাওয়ার সময় শিংরোবা মন্দিরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রায়গড় খাপোলি এলাকায় খাদে পড়ে যায়। 

এদিকে কর্ণাটকে আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। সেখানে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি বাস ও একটি চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।