রাজধানীতে ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 

রাজধানীতে ৫৮ বছরের মধ্যে আজ শনিবার (১৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ। ওই বছর ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ছবি: আব্দুল গনি (ফাইল ছবি)

এর আগে গতকাল রাজধানীতে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।