আগুনে ক্ষতিগ্রস্তদের নিক্সন চৌধুরীর আর্থিক সহায়তা

ফরিদপুরের সদরপুরের ছোট কলাডাঙ্গী ও জরিপের ডাঙ্গী গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ফরিপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি ক্ষতিগ্রস্থ ছোট বড় মোট বস্মীভূত ১৩ ঘরের চার পরিবারের  প্রতি সমবেদনা জানান।

রোববার (১৬ এপ্রিল) সকালে তিনি ক্ষতিগ্রস্তদের বাড়ি যান এবং কিছু সময় অবস্থান করে তাদের খোঁজ ও খবর নেন।

নিক্সন চৌধুরী ক্ষতিগ্রস্তদের বাড়ি যান এবং কিছু সময় অবস্থান করেন। ছবি: ইত্তেফাক

এ সময় এমপি নিক্সন চৌধুরীরের সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান

কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শফিকুর ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।