রাজধানীর ৫৮ মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজধানী ঢাকার ৫৮টি মার্কেট ও শপিং মলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে ৯টিকে অতি ঝুঁকিপূর্ণ, ১৪টিকে মাঝারি ঝুঁকিপূর্ণ ও ৩৫টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) বেলা ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান সংস্থার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। গত দুই মাসে পরিদর্শন করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি নিরাপত্তায় অতি ঝুঁকিপূর্ণ হিসেবে এই মার্কেটগুলোর নাম ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়।

341715728_1602439043595422_468719777848426040_n

অতি ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো হলো-নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেট, ফুলবাড়িয়া এলাকায় বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলি এলাকায় রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট, লালবাগ এলাকার আলাউদ্দিন মার্কেট, চকবাজার এলাকার শাকিল আনোয়ার টাওয়ার ও শহীদুল্লাহ মার্কেট এবং সদরঘাট এলাকার শরীফ মার্কেট।

340195508_1311461502918595_3267574203945626289_n

মাঝারি ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো হলো-জুরাইনের আলম সুপার মার্কেট, খিলগাঁওয়ের উত্তরা মার্কেট, সারুলিয়ার সালেহা শপিং কমপ্লেক্স, সারুলিয়ার মনু মোল্লা শপিং কমপ্লেক্স, দোহার জয়পাড়ার লন্ডন প্লাজা শপিং মল, ওয়ারীর এ কে ফেমাস টাওয়ার, ওয়ারীর রোজভ্যালি শপিং মল। 

চলতি বছরের গত দুই মাসে পরিদর্শন করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি নিরাপত্তায় অতি ঝুঁকিপূর্ণ হিসেবে এই মার্কেটগুলোর নাম ঘোষণা করা হলো।

ফায়ারের পরিচালক অপারেশন তাজুল ইসলাম চৌধুরী বলেন, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। তবে নিউ সুপার মার্কেটটি আমাদের ঝুঁকিপূর্ণর তালিকায় ছিল। বারবার ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি তাদের জানানো হয়েছে। এছাড়া ঈদকে কেন্দ্র করে মার্কেটের ভেতরে পর্যাপ্ত পোশাক রাখা হয়েছিল। সিঁড়ির ওপরে দোকান, এলোমেলো বৈদ্যুতিক তার, ওভার হিটের কারণে দিনভর এসি চলা এরকম বিভিন্ন কারণে নিউ সুপার মার্কেটের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

339926695_633248105438566_3395741974997971105_n

ফায়ারের পরিচালক বলেন, মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতিকে আমরা বলতে চাই, আপনারা মার্কেটের বিভিন্ন পয়েন্টে সারা রাতের জন্য নিজস্ব লোক নিয়োগ দিন। এতে করে যে শুধু নাশকতা রোধ করা যাবে তা না, বর্তমানে দেশের তাপমাত্রা বেশি, যদি অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্কেটের কোনও দাহ্য পদার্থে আগুন লাগে, তারা প্রাথমিকভাবে আগুন নেভাতে কাজ করবে। এছাড়া তিনি দেশের মার্কেটগুলোতে রাতে ধূমপান না করা, রান্না না করার নির্দেশনা দিয়েছেন।

তাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডিজিএফআই ও এনএসআই সদস্যদের সঙ্গে নিয়ে আমরা প্রতিটি মার্কেট পরিদর্শন করেছি। তবে অতি বেদনার সঙ্গে বলতে হচ্ছে, পরিদর্শনে আমরা যা দেখেছি তা সন্তোষজনক নয়। পরিদর্শনের পর আমরা অনেক মার্কেটকে ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছি ও তাদের পরামর্শ দিয়েছি।

তিনি বলেন, এসব মার্কেটে অনেক ক্ষেত্রেই অগ্নিনিরাপত্তা আইন মানার ক্ষেত্রে চরম অবহেলা দেখা গেছে। এছাড়া অধিকাংশ মার্কেটের লোকজনের মধ্যে প্রাথমিকভাবে আগুন নেভানোর ধারণা নাই, সেখানে অগ্নিনিরাপত্তা মহড়াও হয় না। এসব অবহেলার কারণে আগুন লাগছে এবং সম্পত্তি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

1

2

339396075_981119299501486_2472388183993923097_n

339701760_765515991696205_7968722033365815279_n