দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বগুড়ার শেরপুর  দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. গোলাম মোস্তফা (৭০)। তিনি দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। 

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল নন্দী জানান, ওই স্থানে ঢাকাগামী একটি ট্রাক এবং অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও দুইজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। 

আরও পড়ুন: সরকারি রাস্তায় টিনের বেড়া, অবরুদ্ধ অনিলের পরিবার

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। 

ইত্তেফাক/অনি