মাধবপুরে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন হবিগঞ্জের মাধবপুরে ২৮০ জন হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে স্থানীয় মৌলানা আছাদ আলী কলেজ মাঠে পৌরসভা ও নোয়াপাড়া ইউনিয়নের এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

madhabpur pic-18-04-20234455

খাদ্যসামগ্রী বিতরণ করেন ১৭ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, মেজর ফকরুল ইসলাম ও ক্যাপ্টেন ইমামসহ সেনা কর্মকর্তারা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধবপুর পৌরমেয়র হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেলসহ কাউন্সিলররা।