তিন দিনও তো হলো না গল টেস্ট! তৃতীয় দিনের শেষ সেশনের কয়েক ওভার যেতেই ম্যাচ শেষ। যেখানে আয়ারল্যান্ডকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে নতুন ইতিহাস লিখেছে লঙ্কানরা। গড়েছে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।
আজ (মঙ্গলবার) গল টেস্টে আইরিশদের ইনিংস ও ২৮০ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ইনিংস ব্যবধানে এটাই লঙ্কানদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৪ সালে বুলাওয়ে টেস্ট ইনিংস ও ২৫৪ রানে জিতেছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: প্রথম ইনিংসে ১৩১ ওভারে ৫৯১/৬ (ডিক্লে.) (দিমুথ করুণারত্নে ১৭৯, কুশল মেন্ডিস ১৪০, সাদিরা সামারাবিক্রমা ১০৪*, দিনেশ চান্ডিমাল ১০২*; কার্টিস ক্যাম্ফার ২/৮৪, মার্ক অ্যাডাইর ১/৯৫)।
আয়ারল্যান্ড: প্রথম ইনিংসে ৫২.৩ ওভারে ১৪৩ (লর্কান টাকার ৪৫, জেমস ম্যাককলাম ৩৫, হ্যারি টেক্টর ৩৪, পিটার মুর ১৪; প্রবাথ জয়াসুরিয়া ৭/৫২, বিশ্ব ফার্নান্ডো ২/৩৮) ও দ্বিতীয় ইনিংসে ৫৪.১ ওভারে ১৬৮ (হ্যারি টেক্টর ৪২, জর্জ ডকরেল ৩২, কার্টিস ক্যাম্ফার ৩০, মার্ক অ্যাডাইর ২৩*; রমেশ মেন্ডিস ৪/৭৬, প্রবাথ জয়াসুরিয়া ৩/৫৬)।
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ২৮০ রানে জয়ী।
ম্যাচসেরা: প্রবাথ জয়াসুরিয়া।
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।