অভিনয়ের ক্ষেত্রে বর্তমানে ‘অপূর্ব’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তারা সুতারিয়া। নিখিল নাগেশ ভাট পরিচালিত এই সিনেমাটি একটি মেয়ের গল্প বলবে। সিনেমার গল্পে উঠে আসবে, একটি ভয়ঙ্কর রাতের শেষে একটি মেয়ে কীভাবে বেঁচে ফেরে। এরই মধ্যে সুতারিয়াকে দেখা গেলো ‘মৎস্যকন্যা’ রূপে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ফটোশুটের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা সুতারিয়া। ক্যাপশানে লিখেছেন ‘পানির নিচে’। সঙ্গে দিয়েছেন ঝিনুক ও মৎস্যকন্যার ইমোজি। ‘দ্য লিটল মারমেইড’-ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই ফটোশুট করেছেন তারা।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’ দিয়ে বলিউডে পা রাখেন তারা সুতারিয়া। অভিনয় ছাড়াও সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। তারা অবশ্য ২০১২ সালে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সংগীতশিল্পী হিসেবেই। পরে ধীরে ধীরে অভিনয়ে পা রাখেন তারা।
এদিকে ব্যক্তিগত জীবনে রণবীর কাপুরের ফুফাতো ভাই আদর জৈনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তারা। দুজনকে একসঙ্গে সময় কাটাতে, একসঙ্গে ছুটি কাটাতে যেতেও দেখা গিছে। এমনকি কাপুর বাড়ির নানান অনুষ্ঠানেও আমন্ত্রিত থাকতেন তারা। তবে সাম্প্রতিক গুঞ্জন আদর-তারার নাকি বিচ্ছেদ হয়ে গেছে।