পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতের বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ।
যেসব রাস্তায় ডাইভারশন থাকবে: জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ।
সাধারণ কার পার্কিংয়ের স্থানসমূহ: মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবির ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।
ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং: রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপির সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে। মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ/ভিআইপিরা ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে। বিচারপতিরা সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পাশে এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা গণপূর্ত ভবনের আঙিনায়।
যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।