বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।

শ‌নিবার (২২ এ‌প্রিল) সকাল ১০টা ১০ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এর আগে, সকাল ৭টায় প্রথম জামাত, সকাল ৮টায় দ্বিতীয় জামাত ও সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।