কানাডার বিভিন্ন প্রদেশ ও শহর শুক্রবার (২১ এপ্রিল) যথাযোগ্য মর্যাদার সঙ্গে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
মন্ট্রিয়ল অঞ্চলের অধিবাসী মাঈনুর সরকার ইত্তেফাককে জানান, মন্ট্রিয়লে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তার মধ্যে ইসলামিক সেন্টার অফ কুইব্যাকে সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাঁচটি বৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শীতের শেষে চমৎকার রৌদ্রোজ্জ্বল পরিবেশে ঈদ আরও আনন্দময় হয়ে উঠে।
টরন্টোতে বাংলাপাড়া বলে খ্যাত ড্যানফোর্থের ডেন্টোনিয়া পার্কে প্রতিবারের মতো সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের মাঠ থেকে ফিরে ইয়াসিন উদ্দিন আকাশ জানান, ঈদগাহে উপস্থিত হন টরন্টোর পদত্যাগকারী মেয়র জন টরি, এমপি ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ, এমপিপি ডলি বেগমসহ স্কাথানীয় সিটি জ্যানেট ডেভিস। তারা মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও স্থানীয় মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন।
এদিকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো, টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপি ও ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার পৃথক পৃথকভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
চাঁদ রাতের টরন্টোস্থ ড্যানফোর্থের বাঙালি পাড়ায় উৎসবে মুখরিত হয়ে ছিল।