এমবাপ্পের জোড়া গোলে শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার (২১ এপ্রিল) নিজেদের ৩২তম ম্যাচে এ্যাঞ্জার্সকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি।

এ্যাঞ্জার্সের মাঠে ম্যাচের ৯ ও ২৬ মিনিটে পিএসজির হয়ে গোল দু’টি করেন এমবাপ্পে। স্বাগতিকদের  হয়ে ৮৭ মিনিটে ব্যবধান কমান সাদা থিউব। এই জয়ে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো পিএসজি। 

৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে মার্শেই। দ্বিতীয়স্থানে থাকা মার্শেইর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি। ৩২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে এ্যাঞ্জার্স।