মাঠে ফিরতে মরিয়া আর্চার

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে কনুইয়ের পুরনো ইনজুরিতে পড়েন ইংল্যান্ডের জোফরা আর্চার। এরপর আর মাঠে নামা হয়নি আর্চারের।

দ্রুত মাঠে ফিরতে মরিয়া আর্চার। ইএসপিএন ক্রিকইনফোকে আর্চার বলেন, ‘পুরোপুরি ফিট হওয়ার পরও গত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবো বলে আশা করিনি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার প্রভাব পড়েছে, ইনজুরি থেকে ফেরার পর শরীর শতভাগ সায় দিচ্ছে না। বেশ কিছু সময় মনে হয়েছে, ইনজুরি অনেক বেশি গুরুতর। পরবর্তী ম্যাচ কোনটি হবে, সেটি আমি জানি না। সুস্থ হয়ে উঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’

এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে মাঠে ফিরেন ২৮ বছর বয়সী আর্চার। গত মার্চে বাংলাদেশ সফরে ২টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। গত ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এবারের আইপিএলে প্রথম খেলতে নামেন আর্চার। ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।