ধান কাটতে কাটতে কৃষকের ‘মৃত্যু’

বরিশালের আগৈলঝাড়ায় নিজের জমির ধান কাটতে গিয়ে সোমবার (২৪ এপ্রিল) হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

মৃত কালীপদ রায় (৫৫) উপজেলার রাজিহার গ্রামের দক্ষিণ বাটরা গ্রামের কুটিশ্বর রায়ের ছেলে।

মৃত কৃষকের পরিবার জানায়, সোমবার তার নিজের জমির পাকা ধান কাটতে যায়। প্রচণ্ড তাপদাহে ধান কাটা অবস্থায় জমির মধ্যে অসুস্থ হয়ে পরে যান। স্থানীয়রা কালীপদ রায়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিশির কুমার গাইন জানান, কৃষক কালীপদ রায়কে হাসপাতালে নিয়ে আসার আগেই হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।