দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক বাড়ানোর জন্য চীনে চার দিনের সরকারী সফরে রয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ অসীম মুনীর বর্তমানে চার দিনের সরকারি সফরে চীনে রয়েছেন
পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে যোগদানের পর এটি জেনারেল মুনিরের চতুর্থ বিদেশ সফর। জানুয়ারিতে, জেনারেল মুনির সেনাপ্রধান হিসাবে তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) একটি সরকারী সফর করেন।
সৌদি আরবে থাকাকালীন, সিওএএস সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেছিলেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে জেনারেল মুনির সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দেখা করেন এবং প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
এর এক মাস পরে, জেনারেল মুনির নিরাপত্তা-সম্পর্কিত কৌশলগত বিষয় নিয়ে আলোচনার জন্য ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে যুক্তরাজ্য সফর করেন।
ব্রিটেন সফরের পর জেনারেল মুনির আবার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।