শেখ হাসিনা গরীব-মেহনতি মানুষের নির্ভরযোগ্য ঠিকানা: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মেহনতি মানুষের নির্ভরযোগ্য ঠিকানা। প্রতিটি মানুষের একটি স্বপ্নের বাড়ি থাকে। কিন্তু বাংলাদেশ অনেক ভূমিহীন ও গৃহহীন রয়েছে। সেইসব অসহায় ভূমিহীন ও গৃহহীনদের স্বপ্নপূরণ করে চলছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর করে দিচ্ছেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সকল আশ্রয়ণ প্রকল্পে নিজ অর্থায়নে ঈদ বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) উপহার প্রদানকালে তিনি এ কথা বলেন।

342891519_588853556556795_264422063694522981_n

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি দেশের গণমানুষের জন্য রাজনীতি। আমাদের নেত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের, হকার, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগ দেশের বৃহত্তর দলে রূপান্তরিত হয়েছে, গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে।

343217787_3040931809535635_6047216289546573567_n

এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগের রাজনীতি গণমানুষের জন্য। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে গরিব-মেহনতি মানুষের মুখে হাসি ফুটেছে। আর বেগম খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে ক্ষমতার জন্য। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুট করে, অর্থ পাচার করে। আর ক্ষমতায় না থাকলে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সংকটে, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকে। এ কারণেই জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন মাদার অফ হিউম্যানিটি। তাই মানুষ হত্যাকারী ও দেশের সম্পদ লুটকারী বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের পাশে থাকতে হয়। 

343453245_918900342519008_1242153721706427525_n

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক  বলেন, দেশের মানুষের ভোটে বিএনপির আস্থা নেই। বিএনপি'র আস্থা শুধু বিদেশীদের ওপর। তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত। জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ জানাতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র করতে ব্যস্ত। কারণ, তারা (বিএনপি) আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় আসেনি , তারা বন্দুকের নল ঠেকিয়ে, ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছিল। দেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় আনবে না। জনগণ দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।

342867153_990549098533875_737918854226550688_n

এসময় তার সঙ্গে ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নওপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মুন্সী, নশাসন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার প্রমুখ।