পাকিস্তানে ট্রাক-ভ্যান সংঘর্ষে ৯ জন নিহত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়। দেশটির উদ্ধারকারী সংস্থা বুধবার সকালে সিনহুয়াকে এ খবর জানায়।

সিন্ধুর সমন্বিত জরুরী এবং স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, থাত্তার চিল্লিয়ার কাছে একটি ট্রাক একটি ভ্যানকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ৯ জনই নিহত হয়। পুলিশ এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ নিকটস্থ হাপাতালে পাঠিয়েছে।

পুলিশ ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করার আগেই ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।