ইউক্রেনের আটটি অঞ্চলে রাশিয়ান সেনারা গত ২৪ ঘণ্টা ধরে গোলাবর্ষণ করেছে। এতে খারকিভ অঞ্চলের দুইজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আল-জাজিরা।
ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন , মঙ্গলবার রাশিয়ান সেনারা খারকিভের কুপিয়ানস্কে হামলা চালায়। এই হামলায় এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি একটি জাদুঘরে আঘাত করেছে।
ইউক্রেনের স্থলভাগে হামলা চালাতে বারবার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী এটি প্রতিহত করতে পারছে না।