সীমানার গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত যুবকের ‘মৃত্যু’

কক্সবাজার সদরের খুরুশকুলে সীমানার গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ইউনিয়নের তেতৈয়া সওদাগরপাড়ায় হামলার এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।  

নিহত ছৈয়দুল হক একই এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে। পেশায় তিনি সিএনজি চালিত অটোরিকশা চালক।

পরিবারের বরাতে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, সীমানার কাছ গাছ কাটাকে কেন্দ্র করে ২৪ এপ্রিল রাত এবং পরদিন ২৫ এপ্রিল সকালে ওই এলাকার ইউসুফ, তার ছেলে ওমর হামজা, ইসমাইলসহ আরও কয়েকজন ছৈয়দুলকে দুই দফা মারধর করে। এব পর্যায়ে তারাছৈয়দুলের মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পরে চমক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ছৈয়দুল মারা যান।