এডিনবার্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় স্কটিশ পার্লামেন্ট অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

343271282_3507701019508525_3626525393236822827_n

অনুষ্ঠানের প্রথম ভাগে আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যানচেস্টার সহকারী হাই কমিশনার জিয়াউল হাসান,সংগঠক গোলাম আনিস চৌধুরী, ইভান ম্যাক্কি এম,এস,পি, ড.সন্দেশ গুলহান এম,এস,পি, ড.ওয়ালি তাসের এম,এস,পি, সংগঠক সৈয়দ শামচুল ইসলাম সাইম প্রমুখ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হারিয়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত জীবনের স্মৃতি এবং বাংলাদেশের গৌরবগাঁথা সাফল্য, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন বক্তব্যে।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে ছিলো মনমাতানো দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশন এবং গ্রাম বাংলার ইতিহাস,ঐতিহ্যের ধারক ও বাহক লোকজ সংগীত পরিবেশ।

343270003_607488131307268_556473930639486374_n

এডিনবার্গের বসবাসরত বাংলাদেশিসহ স্কটল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এছাড়া বিপুলসংখ্যক বিদেশিরাও স্বতঃস্ফুর্তভাবে অনুষ্ঠানে অংশ নেয়। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আসাদ্দর আলী,নন্নু মিয়া নজরুল ইসলাম,আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানটি স্পন্সর করেন স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়সাল চৌধুরী। সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।