বিজ্ঞান, কল্প বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য 'বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার' পাওয়ায় জন্মস্থান নোয়াখালীতে মোকাররম হোসেনকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শিখা সংসদ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ছয়ানী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয় সংগঠনটি। এসময় সংগঠনটির এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার বিজয়ী এই কৃতি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত। উপস্থিত ছিলেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি ও গুণিজনেরা। এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ছয়ানী ইউনিয়ন কেন্দ্রীক অনলাইন ভিত্তিক সংগঠন গ্রীণ ব্রাইট ছয়ানী।
১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করে আসছে বাংলা একাডেমি। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের বিজ্ঞান, বিজ্ঞান, কল্প বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান বিভাগে 'বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার' পান মোকাররম হোসেন।