ঈদ উৎসবে প্যারিস মাতাবেন বাংলাদেশি ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক ভয়েস অব মাইলস-এর শাফিন আহমেদ। বাংলাদেশ কালচারাল ফোরাম ফ্রান্সের উদ্যোগে রোববার (৩০ এপ্রিল) বিকালে প্যারিসের থিয়েটার ‘থেয়াত দো জিমনেস মারি-বেল’ হলে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
উৎসবে আরও থাকবেন শিল্পী মেহরাব, ওয়াহিদ ও নাজু আখন্দ। এছাড়া প্যারিসের স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।
আয়োজকরা জানান, আগামী ৩০ এপ্রিল রোববার বিকেল প্যারিসের অভিজাত হল প্যারিসের অভিজাত থিয়েটার ‘থেয়াত দো জিমনেস মারি-বেল’ হলে এই ঈদ আয়োজন অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশি দর্শকদের কথা বিবেচনায় টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ২০ ইউরো।
টিকেট পাওয়া যাবে অফিওরা, গ্যালারি জিএম৪, শাহ প্রিন্টিং প্রেস, আনুশকা ও বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের কার্যালয়ে।