সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম ও সুগামের মধ্যে চুক্তি স্বাক্ষর 

সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেড ও ভারতের সুগাম এর মধ্যে একটি সমঝোতামূলক ব্যবসায়ীক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে সুন্দরবন গ্রুপ ও শান্ত-মারিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, সুন্দরবন গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ রনি, হেড অব ফরেন বিজনেস ডেভেলপমেন্ট ও ফাউন্ডেশনের জয়েন্ট ডিরেক্টর উইং কমান্ডার (অব.) এম মতিউর রহমান এবং সুগাম, ভারতের পক্ষে ভাইস প্রেসিডেন্ট মি. আর কে শর্মা ও অন্যান্য প্রতিনিধিসহ বিভিন্ন কর্পোরেটের কাস্টমারস ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এই সমঝোতামূলক চুক্তির মাধ্যমে দ্রুত পরিবহন ব্যবস্থাপনা তথা সাশ্রয়ী ফ্রেইট সার্ভিস প্রদানের মাধ্যমে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের কাস্টমারের কাছে পণ্য দ্রুততম সময়ে পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।