মঞ্চে মদ খেয়ে মাতলামি, মুখ খুললেন নোবেল

কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে গান গাইতে উঠে মাতলামির বিষয়ে মুখ খুলেছেন নোবেল। গত ২৭ এপ্রিল সুর্বণজয়ন্তী উপলক্ষে ওই অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে ওঠেন তিনি।

এক অডিও সাক্ষাৎকারে সেদিন মঞ্চে ওঠার আগে মদ পান করেছিলেন বলে স্বীকার করেছেন তিনি। তবে সেই মদ আয়োজকদের পক্ষ থেকে সরবারহ করা হয়ে ছিল বলে দাবি নোবেলের।

রংপুরের স্থানীয় একটি পত্রিকাকে দেওয়া অডিও সাক্ষাৎকারটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। আবার নতুন করে এক সমালোচনার জন্ম দিলেন নোবেল। অনুষ্ঠানে মঞ্চে উঠার আগে মদপান এবং মদ সরবাহের দায়ে আয়োজকদের ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা।

nobel kurigram-4
 
ওই অডিও সাক্ষাৎকারে নোবেল বলেন, আমি দুই-তিনটা ক্লাবের সদস্য, আমার মদপানের লিগাল লাইসেন্স রয়েছে। সে দিনকার ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, সেদিন অনেকটা পথ জার্নি করে গিয়েছিলাম। আমি ডিহাইড্রেড হয়ে গিয়েছিলাম। এমন না যে সেদিন আমি মাতাল ছিলাম। কোনোভাবেই একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি এটা রিকভার করে উঠতি পারিনি ফলে আমার বডি ল্যাঙ্গুয়েজ বা কথায় সেখানকার হাজার হাজার দর্শক শ্রোতারা কষ্ট পেয়েছেন। আমি সবার কাছে হাতজোড় করে ক্ষমাপ্রার্থী। আমি পুরো উত্তরবঙ্গের লোকের কাছে ক্ষমা প্রার্থী। আবারও ওই মাঠে গিয়ে আমি মানুষের ভালোবাসা নিয়ে আসব।

nobel kurigram-2

পরবর্তীতে মদ পানের বিষয়টি নিয়ে কথা তুললে তিনি মদ পানের কথা স্বীকার করে বলেন, আয়োজকদের পক্ষ থেকে সরবারহ করা হয়ে ছিল। স্টেজে ওঠার আগে হালকা ফিলিংসের জন্য একটু দরকার পড়ে। না অতিরিক্ত পান করার ধারে কাছে যায়নি। এরকম ঘটনা আর ঘটবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

nobel kurigram-5

তবে অনুষ্ঠানের আয়োজকরা মদ সরাহের কথা অস্বীকার করে আয়োজক কমিটির সদস্য সচিব ও ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী জানান, আয়োজকদের পক্ষ থেকে নোবেলকে মদ সরবরাহের কোনো প্রশ্নই আসে না। কোথায় এবং কীভাবে নোবেল মদ পেয়েছেন এবং পান করেছেন তা আমাদের জানা নেই। তবে সেদিন তিনি মদ পান করেই স্টেজে উঠেছেন সেটা সত্য। এ জন্য আমরাও লজ্জিত ও দুঃখিত। 

nobel kurigram-1

কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী নোবেল গান গাওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন। গান গাওয়ার জন্য মঞ্চে উঠেই মাতলামি শুরু করেন। এ সময় তাকে উদ্দেশ্য করে দর্শকরা জুতা ও পানির বোতল নিক্ষেপ করে। পরবর্তীতে সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।