৩০ এপ্রিল ২০২৩ লন্ডনের বিখ্যাত রভাদাসিয়া কমিউনিটি সেন্টারে প্রবাসে বাঙালি বৌদ্ধদের অন্যতম ও যুক্তরাজ্যের বৌদ্ধদের বৃহত্তম সংগঠন “বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে“র আয়োজনে সাড়ম্ভরে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হয়েছে ‘বৈশাখ উৎসব-১৪৩০’।
দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, বিশ্বে শান্তির জন্যে বিশেষ প্রার্থনা, শিশুকিশোরদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, আলোচন সভা, ক্রেস্ট ও সম্মাননা প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।
প্রথমে ত্রিপিটক পাঠ করেন আপন মুৎসুদ্দী, পরে যুক্তরাজ্য ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদযাপনের কমিটির আহবায়ক টিপলু বড়ুয়া ও সদস্যরা শুভেচ্ছা বক্তব্য দেন। প্রথম পর্বের সাবলীল উপস্হাপনা করেন মুনমুন বড়ুয়া ডানা ও চৈতি বড়ুয়া।
শিশুকিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা ২ ঘণ্টা মাতিয়ে রাখে দর্শকদের। বিলেতে জন্ম ও বেড়ে উঠার পর ও স্বদেশ মাতৃকার সংস্কৃতির প্রতি এতো আবেগ সত্যিই দর্শকদের বিমোহিত করেছে। উদীচীর সদস্যদের পরিবেশনা দর্শকদের কাছে প্রশংসিত হয়।
বৈশাখ উৎসবে বাংলাদেশ হাই কমিশনারের পক্ষে বিশেষ বার্তা নিয়ে আসেন ক্যাপ্টেন এবি এম শামীম। বিশেষ অতিথি স্যার স্টিফেন টিমস এমপি শুভেচ্ছা বক্তব্য দেন। সংগঠনের পক্ষ হতে উনাকে সম্মানসূচক ক্রেস্ট দেয়া হয়। এছাড়াও বাঙালি কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট দেয়া হয় ব্যরিস্টার মনোয়ার হোসেনকে। এই অংশের উপস্হাপন করেন সিদ্ধার্থ বড়ুয়া।
সম্মিলিত সাংস্কৃতিক জেটের সভাপতি গোলাম মুস্তাফা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর, রেডব্রিজের কাউন্সিলর সায়মা আহমেদ, হ্যাকনি বরার কাউন্সিলর বেনজন পেপার ও লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি কাউন্সিলর সৈয়দ আবুল বশর শুভেচ্ছা বক্তব্য দেন।
যুক্তরাজ্য বাংলাদেশি বৌদ্ধদের জন্য বিশেষ অবদান রাখার জন্য সংঘটন থেকে রানা মুৎসুদ্দী ও রিপন বড়ুয়াকে সম্মাননা দেয়া হয়। এছাড়াও সন্মাননা দেয়া হয় কমিউনিটিতে নিউজ সেক্টরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সময় টিভি’র বিশেষ প্রতিনিধি সোয়েব কবীরকে।
অতিথিদের ক্রেস্ট ও সন্মাননা দেন তুষার বড়ুয়া, টিপলু বড়ুয়া, শিমুল বড়ুয়া, দেব প্রসাদ চৌধুরী, শিলময় বড়ুয়া, পার্থ প্রতীম বড়ুয়া, সৌরভ বড়ুয়া, চন্দন বড়ুয়া, অজিত বড়ুয়া।
মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন একক ও দলীয় নৃত্য পরিবেশনা ছিল চমৎকার। অতিথি শিল্পীদের পাশাপাশি বিপ্লব কিশোর বড়ুয়া, সুপ্তা বড়ুয়া , বিশ্বজিৎ বড়ুয়া ও অপর্ণা চৌধুরীর গান সবাইকে মাতিয়ে রাখে।
হরেক রকম পিঠা, পান্তা ইলিশ, ফুসকা চটপটি, মিষ্টি, নানা রকমের বাঙালি খাবার, শাড়ির স্টল ছিল খুবই আকর্ষণীয়।
সংগঠনের সভাপতি সজীব চৌধুরীর বক্তব্যে উঠে আসে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা। এছাড়াও ইউকেতে নবনির্মিত প্রথম বৌদ্ধ মন্দির ‘বাংলাদেশ বৌদ্ধ বিহার ইউকে"এর জন্য তহবিল গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় সুমন বড়ুয়া চৌধুরী, বিশ্বজিৎ বড়ুয়া, সুমন তালুকদার, শীলময় বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, মানস বড়ুয়া, আনন্দ সিংহ , জিকু বড়ুয়া, ছোটন বড়ুয়া, সুমিত বড়ুয়া, রোমেন বড়ুয়া, অজিত বড়ুয়া, সৈকত বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা তুষার বড়ুয়া উৎসব সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।