বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

৪৮ ঘণ্টার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যা থেকে বিদ্যু উৎপাদন শুরু হয়। এর আগে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কর্তৃপক্ষ ইউনিটটি বন্ধ করে দেন।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, স্টীম পাইপ ফেটে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে ৩নং ইউনিটের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। স্টীম পাইপ এলাকা ঠান্ডা হওয়ার পর মেরামত কাজ শুরু রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শেষ করা হয়। মেরামত শেষ হওয়ার পরপরই ইউনিটটি চালু করে বিদ্যুৎপাদন শুরু করা হয়েছে। বর্তমানে ১নম্বর ইউনিট থেকে ৮০ মেগাওয়াট এবং ৩নম্বর ইউনিট থেকে ২৭০ মেগাওয়াট দুই ইউনিটে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ফাইল ছবি

তাপবিদ্যুৎ কেন্দ্র অফিস জানায়, পৃথক তিনটি ইউনিটের মাধ্যমে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের এক ও তিন নম্বর ইউনিটের দিয়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে দুই নম্বর ইউনিটের যান্ত্রিক রক্ষণাবেক্ষণের অভার হোলিং কাজের জন্য বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে।