রোগী দেখে ফেরার পথে প্রাণ গেল চিকিৎসকের

রোগী দেখে ফেরার পথে নিজেই লাশ হলেন সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোস্তফা নুর মোহাম্মদ (৫২)। যশোরের বাগআচড়া থেকে সাতক্ষীরায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। 

 

শুক্রবার রাতে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআচড়া কুচির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামে।

 

সাতক্ষীরা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন জানান, ডা. মোস্তফা নুর মোহাম্মদ বাগআচড়াস্থ একটি ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে বাগআচড়ার কুচির মোড় নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তার  মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন : শীর্ষ স্থান দখলের লড়াইয়ে রাতে মুখোমুখি ব্রাজিল-পেরু

সাতক্ষীরা শিশু হাসপাতালের তত্ত্বাবধয়াক ডা. জাকির হোসেন জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি