আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বাংলাদেশকে ধবংস করার জন্য দুই তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সে সব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মানুষ তাদের যেসব ষড়যন্ত্র প্রতিহত করবে।
মঙ্গলবার (০২ মে) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আপনারা যদি নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করেন তাহলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। একমাত্র শেখ হাসিনার আমলেই উন্নয়ন সম্ভব। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু করেছে। গৃহহীনকে গৃহ দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র এমজি হাক্কানী ও মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ আরও অনেকে।