ওষুধ কেনায় অনিয়ম, তদন্ত কমিটি গঠন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ম বহির্ভূতভাবে ওষুধ, এমএসআর ও যন্ত্রপাতি কেনার অভিযোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এডিএম আবু সাঈদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও সদর ইউএনও। 

আরও পড়ুন: ১৫ জন কৃষকের জমি জবরদখল করে রাস্তা

আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন এলে মন্ত্রী পরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হবে। 

ইত্তেফাক/অনি