মহেশপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ১

মহেশপুরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। 

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাদবপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নুরুল ইসলামকে (৩৫) তার নিজ বাড়ি থেকে ঝিনাইদহ ডিবি পুলিশের ইনসপেক্টর আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে। এ সময় ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

আরও পড়ুন: রোহিতকে হারিয়ে শুরুতেই ভারতের হোঁচট

এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/কেকে