গীতিকার সুজন ২০০৩ সালের ১৪ জানুয়ারি সুন্দরবনের কোলঘেঁষা খুলনা জেলার, কয়রা থানার, দক্ষিণ বেদকাশী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা আকবর হোসেন ও মাতা শেফালি খাতুন।
দশম শ্রেণিতে থাকাকালীন প্রতিবাদী লেখা দিয়েই তার লেখালেখির সূচনা এবং উচ্চমাধ্যমিকে এসে তিনি দৈনিক পত্রপত্রিকায় ছড়া, কবিতা, গল্প লেখালেখিসহ ইসলামী গীত রচনায় মনোনিবেশ করেন। সেখান থেকে আজ অবধি সুস্থ সংস্কৃতির লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন।
ইসলামি সংগীতাঙ্গনে গীতিকার হিসেবে একের পর এক সংগীত লিখে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। ইসলামি সংগীত প্লাটফর্ম কলরব ও হ্যাভেন টিউন থেকে সাড়া জাগানো কিছু সংগীত প্রকাশ হওয়ার পর তিনি আলোচিত হন। গত বছর প্রকাশ হওয়া ‘মিছে আশা’ শিরোনামের মরমি গজলটি কলরবের হলিটিউন ইউটিউব চ্যানেলে ৪.৮ মিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে।
বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় নাশিদ ব্রান্ড- কলরব, হ্যাভেন টিউনের সাথে কাজ করছেন। এপর্যন্ত তার লেখা বেশকিছু সংগীত রিলিজ হয়েছে। যার মধ্যে মিছে আশা, ক্ষণিকের জীবন, প্রেরণার আলো, বাবা হারানোর বেদনা, কি হলো মোর দেশটাতে, লাল সবুজের স্বাধীনতা, আমি বাংলার সন্তান, খোকার ইবাদত, শোনো প্রিয় আম্মু, মা যে আমার নয়নমণি, সবার প্রিয় মা, পথশিশু, অনাথ শিশু, এই সমাজের মানুষ, রহমের বৃষ্টি, বার্তা নিয়ে সুমহান, বরকতের মাস, এসেছে রমজান, এলো ত্যাগের ঈদ, কুরবানী, বিদায়ের ডাক, বিজয়ীর মান অন্যতম।