ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে অংশীজনদের সঙ্গে বুধবার (৩ মে) বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার একে মিত্র চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম এমপি। প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আখতার হোসেন।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।