বুদ্ধপূর্ণিমায় সরকারি ছুটি থাকায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতের ১০ কিলোমিটার যানজটে শত শত রপ্তানি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। তবে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক ছিল।
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বুদ্ধ পূর্ণিমার ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আগামীকাল শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানান, বুদ্ধপূর্ণিমার ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। আগামীকাল শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।