মাধ্যমিক স্কুলে পড়ার সময় বড় ভাইয়েরা ভালো ছাত্র হওয়ায়, স্কুলের শিক্ষকেরা আশা করতেন সাইন্স পড়ব ও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবো। এ চিন্তার সাথে সম্পর্কযুক্ত অন্য ভাইদের ভালো রেজাল্ট। ছোট ও আমি সাইন্স থেকে এসএসসি পরীক্ষা দিলে ওর রেজাল্ট ভালো হওয়ায়, ভর্তি হলাম ঢাকা কলেজের বাণিজ্য বিভাগে। কমার্স এ ভর্তি, ছোট ভাইয়ের ভালো রেজাল্ট এর সাথে সম্পর্কযুক্ত। বাস্তবিক জীবনে এই প্রভাবিত করা ঘটনা সমূহের প্রভাব একক ব্যক্তি জীবন পরিবর্তনে সম্পর্কিত।
ভ্যাট আইন প্রয়োগ ও দ্রব্য মূল্য বৃদ্ধি ব্যক্তি জীবন পরিবর্তন করার চেয়েও অধিক সম্পর্কযুক্ত। ভ্যাট ও আয়কর দেশের রাজস্ব আদায়ের মূল মাধ্যম। তবে দুই রাজস্ব আদায়ের খাতের মধ্যে পার্থক্য বিশাল। বিস্তারিত আলোচনা নয়, সহজ ভাষায় একটা বাৎসরিক অন্যটা প্রতিটি স্টেপে। আয়কর এক শ্রেণির আয়ের উপর মানুষের সাথে সম্পর্কযুক্ত হলেও ভ্যাট কিন্তু সবচেয়ে নিম্ন আয়ের মানুষও এর প্রভাব মুক্ত নয়। ভ্যাট আইনের সরাসরি প্রয়োগ দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে, যার প্রভাব সকল মানুষের জীবন যাত্রারমান এ সম্পর্কযুক্ত।
ভ্যাট হল ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজন কর। একটু খেয়াল করলে বুঝবেন এর নামের মধ্যেই মূল্য বৃদ্ধির কথা বলা আছে। কোন পণ্য যেখানে বা যেদেশে উৎপাদন হয়, সেখানে বা সে দেশে ভোগ করা সম্ভব হয় না। সে সকল পণ্য হাত বদলের দরকার হয় আর প্রতিটা হাত বদলের ফলে মূল্য সংযোজিত হয়। সংযোজিত মূল্যের ওপর প্রদত্ত ভ্যাট যদি ব্যবসায়ীর অজ্ঞতার কারণে অগ্রিম না হয়ে মূল্যের সাথে যোগ করা হয় তাহলে মূল্য বৃদ্ধি পাবে। তাহলে বলা যায় ভ্যাট ও দ্রব্যমূল্য বৃদ্ধি পরস্পর সম্পর্কযুক্ত। আর সমস্যাটা হলো এই সকল ভুলের খেসারত দিতে হয় ভোক্তার অর্থাৎ সাধারণ মানুষের।
হয়ত বর্তমান বিশ্বের অর্থনৈতিক অবস্থার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি ভোক্তার জন্য কষ্টের হলেও এটাতে তার ভবিষৎ দায় তৈরি হয় না। ব্যবসায়ী হিসেবে ভ্যাট আইনের ব্যবহার ভিত্তিক জ্ঞান না থাকায় ভবিষৎ দায় থেকে তার মুক্তি নেই। রবীন্দ্রনাথের গানের ন্যায় ‘অলি বারবার ফিরে আসে, অলি বারবার ফিরে যায়’। স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা টেকসই ব্যাবসায়ীর মূল মন্ত্র। ভ্যাট অজ্ঞতার কারণে বর্তমানে ভোক্তা অধিক মূল্যে পণ্য ক্রয় করলেও, ভবিষৎ ভ্যাট দায় আপনার ব্যাবসা বন্ধের কারণ হতে পারে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার তার কোনটাই ভ্যাট এর প্রভাব মুক্ত নয় অর্থাৎ সম্পর্কযুক্ত।
ভ্যাট এর ব্যবহার জানতে হবে, ভালো থাকা ও ভালো রাখার স্বার্থে। ভাইয়ের ভালো রেজাল্ট গুরুত্বসহ নিয়ে জ্ঞানের পরিধি বারাতাম, তাহলে হয়ত ভ্যাট নিয়ে হকারি না করে, বাকিদের ন্যায় সরকারি পেনশন ভোগী ভবিষৎ নিশ্চিত থাকত। ভ্যাট আইনের অজ্ঞতার কারনে ৮০-৯০ দশকের যে আলাউদ্দিন সুইটস ছাড়া বিয়ে বন্ধ হয়ে যেত, আজ সেটা কেবলই ইতিহাস। ভ্যাট আইন ব্যাবহারে ব্যবসায়ীর অজ্ঞতা যেমনি ভাবে হকার বা ইতিহাস হওয়া পারস্পরিকযুক্ত তেমনি ভাবে ভ্যাট ও দ্রব্যমূল্যের সাথে সম্পর্কযুক্ত।
লেখক: ভ্যাটবন্ধু হিসেবে পরিচিত।