তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন প্রয়াত নাজমুল হুদার বড় মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা।

শনিবার (৬ মে) সংবাদ সম্মেলনে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন সিনিয়র আইনজীবী ও তৃণমূল বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট সিগমা হুদা।

selima huda

এ সময় দলের মহাসচিব মেজর ডা. শেখ হাবিবুর রহমান ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।

নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কাছাকাছি আদর্শের জোট ডাকলে তাতে তৃণমূল বিএনপি সাড়া দেবে। তৃণমূল বিএনপি তিনশো আসনে নির্বাচন করতে চায়।