জাতীয় কবিতা পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক কবি ইকবাল হাসান ও দফতর সম্পাদক কবি হানিফ খানের প্রয়াণে স্মরণ সভার আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।
আজ শনিবার (০৬ মে) বিকাল ৫টায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে বলে জানান জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
তিনি বলেন, সংগঠনের সাবেক যুগ্ম আহবায়ক কবি ইকবাল হাসান ও দফতর সম্পাদক কবি হানিফ খানের স্মরণে আলোচনা ও কবিতাপাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা ও কবিতাপাঠে অংশগ্রহণ করবেন দেশের নবীন ও প্রবীণ কবিবৃন্দ।