রমজানে সাড়ে ৪ লাখ পরিবারকে যুবলীগের খাদ্য সহায়তা

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষেে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছিলেন ইফতার মাহফিল/ইফতার পার্টি না করে তার পরিবর্তে ইফতার মাহফিল/পার্টির বাজেটের অর্থ সমাজের পিছিয়ে পড়া গরীব-দুস্থ-অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার।

তারই ধারাবাহিকতায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী যুবলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রথম রমজান থেকে ২৯ রমজান পর্যন্ত ৪,৪৭,৩২০ টি গরীব-দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে।

345243572_213803981369040_8785255238064491661_n

এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার নগদ অর্থ বিতরণ (চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ৫৫ লাখ, লোহাগড়া উপজেলা যুবলীগ ১২ লাখ, সাতকানিয়া উপজেলা যুবলীগ ৬ লাখ, উত্তর সাতকানিয়া যুবলীগ ৫ লাখ, পটিয়া উপজেলা যুবলীগ ২৫ লাখ, আনোয়ারা উপজেলা যুবলীগ ৭ লাখ, কর্ণফুলী উপজেলা যুবলীগ ৫ লাখ, বোয়ালখালী উপজেলা যুবলীগ ৮ লাখ ও বাঁশখালী উপজেলা যুবলীগ ৫ লাখ ৫০ হাজার নগদ টাকা), নীলফামারী জেলা যুবলীগ ২৬টি হুইল চেয়ার, ৬ টি রিকশা, ২০ টি সেলাই মেশিন ও ৫০০ টি শাড়ী লুঙ্গি বিতরণ করেছে।

এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র। যুবলীগের বিভিন্ন শাখায় পরিববার ভিত্তিক খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণের তালিকা: কেন্দ্রীয় যুবলীগ ১৯০০০টি পরিবার, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল তার ব্যাক্তিগত উদ্যোগে মিরপুর এবং তার নিজ জেলা চাঁদপুরে ২৫০০০ টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন।

344301254_198398613008727_2973815357793814379_n

এছাড়াও ঢাকা মহানগর উত্তর যুবলীগ ১৫০০০ টি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ১২০০০টি, রাজশাহী মহানগর ১৩০০টি, রাজশাহী জেলা ৮০০টি, বগুড়া জেলা ২২০০০টি, পাবনা জেলা ৫০০০০টি, নাটোর জেলা ৫০০০টি, নওগাঁ জেলা ৬০০০টি, জয়পুরহাট জেলা ২০০০০টি, রংপুর মহানগর ৪০০০টি, রংপুর জেলা ৩৭০০টি, গাইবান্ধা জেলা ৪০০০টি, কুড়িগ্রাম জেলা ৪০০০টি, লালমনিরহাট জেলা ২০০০টি, ঠাকুরগাঁও জেলা ১০০০টি, দিনাজপুর জেলা ২২০০টি, মানিকগঞ্জ জেলা ২০০০টি, টাঙ্গাইল জেলা ৪০০০টি, গাজীপুর জেলা ২৫০০০টি, গাজীপুর মহানগর ২২৫০০টি, কিশোরগঞ্জ জেলা ৫০০টি, ময়মনসিংহ জেলা ১৮৩০০টি, ময়মনসিংহ মহানগর ৮০০০ টি, শেরপুর জেলা ২০০০টি, জামালপুর জেলা ১৮৭০টি, নেত্রকোণা জেলা ১০০০০টি, ঢাকা জেলা ৩০০০টি, নারায়ণগঞ্জ মহানগর ২৩০০টি, রাজবাড়ী জেলা ৫০০০টি, ফরিদপুর জেলা ২০০০টি, মাদারীপুর জেলা ৩০০টি, গোপালগঞ্জ জেলা ৬১০০টি, পটুয়াখালী জেলা ১৫০০০টি, বরগুনা জেলা ১০০০টি, পিরোজপুর জেলা ৩০০০টি, ঝালকাঠি জেলা ৭০০টি, সিলেট মহানগর ৮০০০টি, সুনামগঞ্জ জেলা ১৬০০টি, খুলনা মহানগর ১৫০০টি, খুলনা জেলা ২৪০০টি, বাগেরহাট জেলা ৪০০০টি, সাতক্ষীরা জেলা ২০০০টি, যশোর জেলা ১৮০০০টি, নড়াইল জেলা ১৫০০টি, মাগুরা জেলা ৫০০০টি, কুষ্টিয়া জেলা ৪০০০টি, মেহেরপুর জেলা ৪০০০টি, চুয়াডাঙ্গা জেলা ৪৫০০টি, খাগড়াছড়ি জেলা ১৫০০টি, বান্দরবন জেলা ৩৫০টি, চট্টগ্রাম উত্তর জেলা ৭০০০টি, চট্টগ্রাম মহানগর ৩০০০০টি, রাঙ্গামাটি জেলা ১০০০টি, কক্সবাজার জেলা ৭০০টি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ৪০০০টি, কুমিল্লা মহানগর ১২০০টি, কুমিল্লা দক্ষিণ জেলা ১৫০০টি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫০০০টি, নোয়াখালী জেলা ৪৫০০টি, লাখ্মীপুর জেলা ২৫০০টি ও চাঁদপুর জেলায় ২০০০টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।