বরফ জলে রাকুল প্রীতের আগুন

বলিউড নায়িকাদের প্রায়ই দেখা যায় বিকিনি অবতারে। সুন্দর ফিগারে সমুদ্র সৈকতে এই বিকিনি ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগে না। তবে মাইনাস ১৫ ডিগ্রিতে বরফ জলে বিকিনি পরে নামতে প্রয়োজন বিস্তর সাহস আর মনের জোর। আর এই দুটোই যে রয়েছে অভিনেত্রী রকুল প্রীতের তার প্রমাণ পাওয়া গেলো সম্প্রতি।

বলিউডে ক্যারিয়ার গ্রাফ তেমন উঁচু নয় রাকুল প্রীতের। হাতে গোনা ৪-৫টা সিনেমাতে মুখ দেখিয়েছেন তিনি। তবে বিকিনিতে প্রায়ই দেখা যায় তাকে। এবার মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় কনকনে ঠান্ডা বরফ জলে নেমে এক বিরল সাহসিকতার পরিচয় দিলেন এই অভিনেত্রী।

312805513_450374447169711_2833306716263502051_n

শনিবার (৬ মে) ইনস্টাগ্রামে বরফজলে ডুব দেওয়ার এই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে মাইনাস ১৫ ডিগ্রি লিখে ইয়ারিয়াঁ অভিনেত্রীর চ্যালেঞ্জ, ‘আর কেউ?’ আবহাওয়ার সঙ্গে মিলিয়েই যেন হালকা নীল-সাদা বিকিনি বেছে নিয়েছেন রকুল প্রীত।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি কাঠের ঘর থেকে বেরিয়ে আসছেন রকুলপ্রীত। তার চারপাশে অনেকেই শীতের পোশাক পরে থাকলেও রকুলপ্রীতের পরনে শুধুমাত্র নীল-সাদা বিকিনি। এরপরই বরফ গলা জলে তৈরি একটি সুইমিং পুলে ডুব দেন অভিনেত্রী।

wdewdwdw

রাকুল প্রীতের এই ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরাও। বিভিন্ন কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট। কেউ বলছেন এই ভিডিওই প্রমাণ যে আসলে অত্যন্ত হট অভিনেত্রী। কারও মতে রাকুল প্রীতের চেহারায় বিকিনি অত্যন্ত সুন্দর মানায়। অনেকে আবার মজার ছলে বলেছেন বিকিনি অবতারে বরফজলে নামার পর ওই পানিই গরম হয়ে গেছে অভিনেত্রীর উষ্ণ আঁচে।