ঢাকায় বাসের ধাক্কায় ব্যক্তি নিহত

ঢাকার কমলাপুর ক্রসিংয়ে রোববার (৭ মে)  সকালে বাসের ধাক্কায় ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতের পরনে প্যান্ট ও জ্যাকেট ছিল।

মতিঝিল থানার এস আই উজ্জল মিয়া জানান, সকাল ১০টার দিকে কমলাপুর ক্রসিংয়ে ট্রাফিক বক্সের সামনে দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। অটোরিকশা চালক মো. রাসেল তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।