রাজধানী দক্ষিণখান এলাকায় নকশা বহির্ভূতভাবে বাড়ি নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকটি বাড়ির নকশা বহির্ভূত অংশ ভেঙ্গে ফেলে দুই লাখ টাকা জরিমনা করে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল হক। দক্ষিণখান এলাকায় সোমবার (৮ মে)) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট শামসুল হক বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ আওতাধীন দক্ষিণখান এলাকায় রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। আমরা এসব ব্যত্যয়কৃত ইমারত নির্মাণের জন্য বিভিন্ন দণ্ড প্রদান করছি এবং একই সাথে তারা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ইমারত নির্মাণ না করে তা সতর্ক করি।
তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১এর অথরাইজড অফিসার পলাশ সিকদার, সহকারি অথরাইজড অফিসার তন্ময় দেবনাথ, ইমারত পরিদর্শ মাসুদুর রহমান আরো রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।