রাজধানীর ধানমণ্ডি এলাকার সাত মসজিদ সড়ক বিভাজকের গাছ কাটা বন্ধ করে সেখানে নতুন করে গাছ রোপণের দাবি জানিয়েছে সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন কমিটি।
সোমবার (৮ মে) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
আমীরুল রাজীবের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপা সভাপতি সুলতানা কামাল, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লেখক পাভেল পার্থ, নগরবিদ আমিন মোহাম্মদ খান, বেলার বাংলাদেশ পরিবেশ আন্দোলন পরিচালক সৈয়দা রিজওয়ানা হক প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে ঢাকা নগরভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর আন্দোলনকারীরা গাছ কাটা বন্ধ এবং কাটা গাছের স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানোর জন্য ৩৭ জন নাগরিকের স্বাক্ষর সংবলিত চিঠি প্রদান করেন।