ছাত্রী ধর্ষণের অভিযোগে কলেজশিক্ষক কারাগারে, দায়িত্ব থেকে অব্যাহতি  

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে ধর্ষণের অভিযোগে প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ মে) গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. অহিদ আলম লস্কার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (৭ মে) দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগে শিক্ষক গোলাম মোস্তফা গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন শান্তিবাগ এলাকায় তার বাসায় ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ করে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিষয়টি বাবা-মাকে জানালে তার মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানার অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসক প্রাথমিকভাবে ধর্ষণের বিষয় নিশ্চিত করেন। 

Gopalganj Photo-02(09.05.2023)

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ বলেন, অভিযুক্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Gopalganj Golam Mostofa Pic - 09.05.2023 (2)

সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ বলেন, মঙ্গলবার কলেজের স্টাফ কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক গোলাম মোস্তফাকে কলেজ রোভার স্কাউটের সম্পাদকের পদ, ভর্তি কমিটির সদস্য পদ ও কলেজের ইংরেজি বিভাগের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।