টানা তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা পুড়ছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র তাপদাহে জেলার খেটে খাওয়া মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৬টার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কিছুদিন অব্যহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যেবক্ষক রাকিবুল হাসান। 

ছবি: ইত্তেফাক

গত ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল চলতি মৌসুমে একদিন সর্বোচ্চ এবং আরেকদিন দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার আবার জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি পেরিয়েছে।

শহরের রিকশাচালক টগর বলেন, প্রচণ্ড গরমে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। দুপুর হলেই ক্লান্তিতে রিকশার প্যাডেল আর চলছে না। বিকালের আগেই বাড়িতে ফিরে যেতে হচ্ছে। এমন গরম পড়লে রোজা রেখে রিকশা চালানো কষ্টসাধ্য হয়ে পড়বে। 

চুয়াডাঙ্গা সদরের হাসু বলেন, দুপুরে পটল তুলতে এসেছিলাম। প্রচণ্ড রোদের কারণে গরমে নাজেহাল অবস্থা। অনেক কৃষক মাঠে কাজ করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে কাজ করায় দুস্কর হয়ে পড়ছে তাদের।

ছবি: ইত্তেফাক

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যেবক্ষক রাকিবুল হাসান বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

ধারাবাহিকভাবে টানা ৩ দিন দেশের মধ্যে চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কিছুদিন অব্যহত থাকবে।