সম্প্রতি ঘটে যাওয়া বঙ্গবাজারের অগ্নিকান্ডের দুর্ঘটনায় সার্বিকভাবে সহয়তা প্রদান করেছে মাস্তুল ফাউন্ডেশন। ইতিমধ্যে মাস্তুল ফাউন্ডেশনের অপারেশন টিম ও স্বেচ্ছাসেবকেরা মাঠ পর্যায়ে জরিপ করা শুরু করে দিয়েছেন।
শতাধিকের বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা হয়েছে। যারা একটি সেলাই মেশিন হলে নতুন করে শুরু করতে পারবে। তালিকা অনুযায়ী এরকম অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ইতিমধ্যে সেলাই মেশিন দেয়া হয়েছে।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব কাজী রিয়াজ রহমান বলেন, যাকাত সাবলম্বী প্রকল্পর আওতায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের সাবলম্বী করার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাকি ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা তৈরি হচ্ছে।
রায়হান রহমান, হেড অব কমিউনিকেশন মন্তব্যে বলেন, আমি এবং আমার স্বেচ্ছাসেবক টিম সর্বদা মাঠ পর্যায়ে জরিপ এর মাধ্যমে যাচাই বাছাই করে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা তৈরি করছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের দেয়া যাকাত ফান্ডের যথাযথ ব্যবহারের মাধ্যমে তাদের পুনরায় সাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।