রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঈশ্বরদীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষে ঈশ্বেরদীতে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে ছাত্রলীগের ঈশ্বরদী উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার আয়োজনে বিশাল মিছিলটি শহর প্রদক্ষিণ করে।

346123046_217636424347518_4829345515585445110_n

আগামী ১৫ মে রাষ্ট্রপতি শপথের পর প্রথম নিজ জেলা পাবনায় তিন দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাবনা জেলার সফরসূচী প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে ব্যাপক আয়োজনে নাগরিক সংবর্ধনা প্রদানের প্রস্তুতি নিয়েছে পাবনাবাসী। 

আগামী মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতি নাগরিক সংবর্ধনা গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৫টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। পরদিন বুধবার বেলা ১১টায় পাবনা ডায়াবেটিক সমিতির অফিস পরিদর্শন এবং বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন রাষ্ট্রপতি এবং বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।