চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল

পরশু উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ইতালির মিলান শহরের দুই ক্লাব এসি মিলান ও ইন্টার মিলান। সান সিরোর এই মিলান ডার্বিতে এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে ইন্টার। আর ইন্টারের হয়ে প্রথম গোলটি করে বসনিয়া-হার্জেগোভিনার তারকা ঢুকে গেছেন ইতিহাসের পাতায়। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি গোলদাতার তালিকার ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। অন্য আরেক পরিসংখ্যান অনুযায়ী, তালিকায় জেকোর অবস্থান যৌথভাবে পঞ্চম স্থানে।

সম্মিলিত তালিকায় যৌথভাবে পঞ্চম হোক বা এককভাবে ষষ্ঠ, তবে ইতিহাসের আরেকটি পাতায় জেকোর অবস্থান দুই নম্বরে। সেটা হলো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সবচেয়ে বেশি বয়সি গোলদাতার তালিকায়। মানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সবচেয়ে বেশি বয়সি গোলদাতার তালিকায় জেকো এখন দুইয়ে। ক্লাব ইন্টার মিলানের হয়েও চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সি গোলদাতার তালিকায় দুই নম্বরে এখন জেকো। এখানে সবার ওপরে আর্জেন্টিনার সাবেক তারকা ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি। তিনি গোল করেছিলেন ৩৭ বছর ৭০ দিন বয়সে।

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘স্কুয়াকা লাইভ’ ও ‘অপটা’র হিসাব অনুযায়ী পরশু জেকো গোলটা করেছেন ৩৭ বছর ৫৪ দিন বয়সে। এই হিসাবে রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচের সঙ্গে সবচেয়ে বেশি বয়সি গোলদাতাদের তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে জেকো। কারণ, গত সেপ্টেম্বরে সেল্টিকের বিপক্ষে মডরিচও গোল করেছিলেন ঠিক ৩৭ বছর ৫৪ দিন বয়সে। কিন্তু ফুটবলের দলবদলবিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর দাবি অনুযায়ী পরশু জেকোর বয়স ছিল ৩৭ বছর ৫৩ দিন! মানে মডরিচের চেয়ে এক দিন কম। জেকোর জন্ম তারিখ নিয়ে কী একটা ঝামেলার কারণে যেন এই ঝামেলাটা হয়েছে! যাই হোক,  এই হিসাবে জেকোর অবস্থান ৬ নম্বরে।

তবে বয়স ৩৭ বছর ৫৪ দিন হোক বা ৩৭ বছর ৫৩ দিন—চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বেশি বয়সি গোলদাতার তালিকায় জেকোর দুই নম্বরে স্থান দখল নিয়ে কোনো ঝামেলা নেই! চ্যাম্পিয়নস গিগস। তিনি গোল করেছিলেন ৩৭ বছর ২৯০ দিন বয়সে। সব মিলে রায়ান গিগসের জায়গা দুই নম্বরে। মানে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টির দখলে। রোমের ‘সম্রাট’ খ্যাত টট্টি এএস রোমার হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের সর্বশেষ গোলটা করেছিলেন ৩৮ বছর ৫৯ দিন বয়সে।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বেশি বয়সী ৬ গোলদাতা

১.  ফ্রান্সেসকো টট্টি (ইতালি, এএস রোমা), ৩৮ বছর ৫৯ দিন

২.  রায়ান গিগস (ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়েলস), ৩৭ বছর ২৯০ দিন

৩.  ফিলিপ্পো ইনজাঘি (এসি মিলান, ইতালি), ৩৭ বছর ৮৭ দিন

৪.  হাভিয়ের জানেত্তি (ইন্টার মিলান, আর্জেন্টিনা), ৩৭ বছর ৭২ দিন

৫.  লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া), ৩৭ বছর ৫৪ দিন

৬. এডিন জেকো (ইন্টার মিলান, বসনিয়া-হার্জেগোভিনা), ৩৭ বছর ৫৩ দিন