প্রথম ওভারেই উইকেট বাংলাদেশের 

শুরু হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। দ্বিতীয় ওয়ানডেতেও বাগড়া দেয় বৃষ্টি। আর তাই নির্ধারিত সময়ে হয়নি টস। বৃষ্টি থামার পর মাঠ পর্যবেক্ষণ করে কিউরেটরদের সঙ্গে কথা বলেন আম্পায়াররা। এরপর আনুষ্ঠানিকভাবে জানানো হয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪৫ ওভারে। 

পরে অনুষ্ঠিত হয় টস। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারে বোলিংয়ে এসেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। ওভারের পঞ্চম বলে আইরিশ ওপেনার পল স্টার্লিংকে আউট করেন হাসান। 

রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান স্টার্লিং। স্টার্লিংয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।