পটুয়াখালীতে পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮)। শারমিন ও রুমান উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকার সোহেল ফকিরের সন্তান। মরিময় একই এলাকার সোহেল ফকিরের ভাই রুবেল মিয়ার মেয়ে। 

জানা যায়, শুক্রবার দুপুরে ওই তিন শিশু পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলতে যায়। পরে স্থানীয়রা পুকুরে শারমিনের লাশ দেখতে পায়। এ সময় স্বজনরা অপর দু’জনকে খোঁজাখুঁজি করে পুকুরের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।