বিদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কলারশিপ পাচ্ছে ঢাকার সিডনী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এজন্য স্কুলের কারিকুলাম সহায়ক ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ মাইনুল মৃধা। গতকাল বিকেলে রাজধানীর গুলশান ক্লাবের পেটিও হলে সিডনী ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ মাইনুল মৃধা। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. এম মোকাম্মেল হক বলেন, এই শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের দক্ষতায় বিশ্বনেতৃত্ব করবে বাংলাদেশ। এসময় ইংরেজি মাধ্যমে পড়ে বিশ্বজয় করে বাংলাদেশের সুনাম খ্যাতি বহি:বিশ্বে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সিডনী ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহিদুল হক বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভারি অধিকারী হতে হবে, যে কাজটি সুচারুরূপে করছে সিডনী ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।
সাবেক প্রধান তথ্য কমিশনার ড.এম গোলাম রহমান বলেন, উদ্ভাবনী চিন্তা চেতনায় শিশুর বিকাশকে আরও সমৃদ্ধ করতে হবে, যেখানে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ এদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে শিক্ষা-মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোল্লাহ মিজানুর রহমান শিশুদের বিকাশে প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, শুধু পড়াশুনা নয় কো কারিকুলাম ও খেলা ধুলায়ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমন্ডলী এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।